অধ্যক্ষ জানান, অকৃতকার্য দুই ছাত্রলীগ কর্মীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ায় তাকে তুলে নিয়ে পলিটেকনিকের পাশে একটি পুকুরে ফেলে দেয়। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী কামাল হোসেন সৌরভ কম্পিউটার টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী।
সে পলিটেকনিক শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানের অনুসারী। এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমান অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান।


