“এক ফোন নম্বরে একাধিকবার ২৫০০ টাকা যাওয়ার কোন সুযোগ নেই”
অনেক দরিদ্র মানুষ আছে যাদের নিজেদের মোবাইল ফোন নাই। আবার যাদের মোবাইল ফোন আছে, তাদের অনেকেরই সেই ফোন নম্বরের সাথে যুক্ত কোন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ) নাই। নিজেদের মোবাইল ফোন বা ফোন নম্বরের সাথে যুক্ত কোন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট না থাকায়, সেই মানুষগুলো তাদের পছন্দের অন্য একজন মানুষের ফোন নম্বর দিয়েছিল তালিকায়। অনেক ক্ষেত্রেই একাধিক মানুষ অন্য একজন ‘একই ব্যক্তির’ ফোন নম্বর দেয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এজন্যই একাধিক ব্যক্তির নামের পাশে একই ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে।
কিন্তু এই সিস্টেমে এক ফোন নম্বরে একাধিকবার ২৫০০ টাকা যাওয়ার কোন সুযোগ নেই। তখনই এই বিষয়টি ধরা পড়ে। একের অধিক নম্বরগুলো এখন বাদ দিয়ে লিস্টটি শুধরে নেয়া হচ্ছে।
যে কোন নতুন কিছু করতে গেলে ভুল-ত্রুটি হতেই পারে। সকল ভুল-ত্রুটিকে ‘দুর্নীতি’ বলে অপপ্রচার করলে কাদের লাভ হয়, তা আমরা খুব ভালো করেই জানি।



0 Comments